সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের হলরুমে দলিতের বাস্তবায়নে ও দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড মিলন মিত্র, অধ্যাপক এনায়েত হোসেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস ও দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দলিতের সোস্যাল মোবিলাইজার উত্তম মন্ডল ও নিকোলাস মিস্ত্রী। এসময় ১১৬ জন দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩৫ জন পরীক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit