শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা, যা বলল চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। শুক্রবার হুতি বিদ্রোহীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে পোস্ট করে বলেন, এসব হামলায় আমাদের সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্য শহীদ হয়েছেন ও অপর ছয় জন আহত হয়েছেন।

হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহর সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই ভয়াবহ আগ্রাসনের জন্য’ ভারী মূল্য দিতে হব।

এদিকে  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে আসা এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমাদের লক্ষ্য হচ্ছে লোহিতসাগরের অস্থিরতা কমিয়ে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

চীন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে,  ‘আমরা লোহিত সাগরের অস্থিরতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন।’ 

হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম দুই শতাংশ বেড়ে গেছে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলা নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।

হামলার পর হুতিদের মুখপাত্র জানান, এই হামলার পেছনে কোনো যুক্তি নেই এবং তারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে যাত্রাকারী সব জাহাজে হামলা অব্যাহত রাখবে। 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit