শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

নয়নতারার সিনেমা সরিয়ে নিল নেটফ্লিক্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘আন্নাপুরানি’ সিনেমা বিতর্কের মুখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি মুছে ফেলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নীলেশ কৃষ্ণা নির্মিত ‘আন্নাপুরানি’ সিনেমা। গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এরপর সিনেমাটির বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। গর্জে উঠে ‘বিশ্ব হিন্দু পরিষদ’।

হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী নয়নতারা, সিনেমাটির লেখক-পরিচালক, নেটিফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিল, জি-স্টুডিওজের চিফ বিজনেস অফিসার শারিক প্যাটেলসহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুম্বাইয়ের রমেশ শোলানাঙ্কি। সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

‘আন্নাপুরানি’ সিনেমার সহপ্রযোজক হিসেবে রয়েছে জি স্টুডিওজ। হিন্দু পরিষদের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘সহপ্রযোজক হিসেবে হিন্দু এবং ব্রাহ্মান কমিউনিটির কারো ভাবাবেগে আঘাত করার কোনো প্রয়াস আমাদের ছিল না। সংশ্লিষ্ট সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।’

‘আন্নাপুরানি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। মূলত, তিনি একজন শেফের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে তার লুক আলাদাভাবে নজর কেড়েছে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit