শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

ওমানের কাছে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান বলেছে যে তার বাহিনী ওমান উপসাগরে ইরাকি অপরিশোধিত তেলবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জব্দ করেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গত বছর ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দের প্রতিশোধে মার্কিন ওই তেল ট্যাংকার জব্দ করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সেন্ট নিকোলাস নামের ওই ট্যাংকারটি গত বছর ইরানি তেল পরিবহন করায় জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাহাজের গতিবিধি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে অ্যামব্রে ওমানের সোহার শহরের কাছাকাছি পৌঁছানোর পর বৃহস্পতিবার সশস্ত্র কিছু ব্যক্তি সেই ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে। বর্তমানে ট্যাংকারটির অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। গত বছর ওই ট্যাংকারটি যুক্তরাষ্ট্র জব্দ করার পর ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে তেহরান বলেছিল, এর সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবারের এই ঘটনা ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ঘটেছে। এম্পায়ার নেভিগেশন বলেছেন, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু আছেন। তাদের মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং একজন গ্রীক নাগরিক। ট্যাংকারটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে গতিপথ পরিবর্তন করেছে এবং ট্যাংকারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন। ট্যাংকারটির সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না এবং কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit