শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

পছন্দের খাবার প্রন বল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের অনেকেরই বেশ পছন্দের খাবার প্রন বল। প্রিয় এই খাবারটি বাড়িতে তৈরি করা যায় খুব সহজে। সেই সহজ রেসিপি আপনাদের জন্য-

উপকরণ: চিংড়ি মাছের কিমা ১ কাপ, সয়াসস ২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, কাঁচামরিচ গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পাউরুটি কিউব করে কাটা ২ কাপ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, ডিম একটি।

যেভাবে তৈরি করতে হবে: চিংড়ি মাছের কিমার সঙ্গে সয়াসস ও লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। তারপর গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে মেখে নিন। হাতে অল্প করে চিংড়ি মাছের কিমার মিশ্রণ নিয়ে কিউব করে কেটে রাখা পাউরুটির সঙ্গে গড়িয়ে প্রন বল বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।

তেল গরম করে বলগুলো বাদামি রঙে ভেজে পরিবেশন করুন।  

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit