বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ওমান উপসাগরে তেলট্যাংকারে উঠল সামরিক ইউনিফর্ম পরিহিত মুখোশধারীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমানের কাছে একটি তেলট্যাংকারে সামরিক ইউনিফর্ম ও কালো মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিরা উঠেছেন। একটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এবং ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওমানের সোহর থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সেন্ট নিকোলাস জাহাজে চড়ে অস্ত্রধারীরা। এরপর ইরানের বন্দর-ই-জাস্কের দিকে রওনা দেন ওই চার-পাঁচজন মুখোশধারী।

ট্যাঙ্ক ট্রাকার বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের চালান ট্র্যাক করে এবং রিপোর্ট করে। এই সংস্থাটি জানিয়েছে, জাহাজটিকে সেন্ট নিকোলাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটি ‘ইরাকি তেল’ বহন করছিল বলেও জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্যাংকারটি আগে সুয়েজ রাজন নামে পরিচিত ছিল এবং ইরানের তেল পরিবহনের জন্য মার্কিন সরকার এটি জব্দ করেছিল।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit