বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

বিদায়ের আগে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি রোববার। গতকাল বুধবার সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে গেছে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৫ জন সংসদ সদস্য। আর প্রতিমন্ত্রী হিসিবে শপথ নেবেন ১১ জন। 

গত পাঁচ বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক হয়ে যাবেন বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

এদিন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শেষবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদে (এসএসসি) অফিস করেন জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ এবং জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ চূড়ান্তকরণের সভায় যোগ দিতে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে গিয়েছিলেন।

বিদায় বেলায় মো. জাহিদ আহসান রাসেল তার সময়ে ক্রীড়াঙ্গনের সাফল্যের কথা তুলে ধরেন। করোনার কারণে প্রায় দুই বছর তিনি ঠিকভাবে কাজ করতে পারেননি সেটাও উল্লেখ করেছেন। যাওয়ার সময় তিনি অনুধাবন করেছেন, ক্রীড়াবিদদের প্রশিক্ষণ খাতে বরাদ্দ আরও বৃদ্ধির দরকার ছিল। নতুন যিনি আসবেন তিনি এ বিষয়টি দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

বিদায় বেলায় জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমি ক্রীড়ার উন্নয়নে বিশ্বাসী। যিনি এ পদে আসবেন তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি না চাইলেও চেষ্টা করব নিজ উদ্যোগে সহযোগিতা করার।’

২০১৯ সালের ৭ জানুয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। ৫ বছর ৪ দিন পর তিনি শেষবারের মতো অফিস করলেন এ মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি হিসেবে।

মো. জাহিদ আহসান রাসেল দীর্ঘ সময় সম্পৃক্ত ছিলেন ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ২০০৯ থেকে টানা দুই মেয়াদে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit