সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কাঁচামরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্নার একটি অপরিহার্য উপাদান কাঁচামরিচ। চেরা হোক বা বাটা— রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি মেলা ভার। কম ঝাল খান এমন মানুষও রান্নায় আলাদা গন্ধ ও ঝাঁজ আনতে অন্তত একটা গোটা কাঁচামরিচ রান্নায় দিয়েই থাকেন। রান্নার সময়ে কাঁচামরিচ না থাকলে বেশ সমস্যাই হয়। এমন ঝামেলায় যাতে পড়তে না হয়, তার জন্য কাঁচামরিচ বাড়িতে মজুত রাখেন অনেকেই। একসঙ্গে অনেকটা পরিমাণ কাঁচামরিচ কিনে রাখার অভ্যাস আছে অনেকেরই।

তবে এখানে একটি সমস্যা রয়েছে। কাঁচামরিচ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্ষায় এই সমস্যা যেন আরও বেশি করে দেখা যায়। তবে কয়েকটি উপায় জানা থাকলে দীর্ঘ দিন কাঁচামরিচ মজুত করে রাখতে পারেন।

১. বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না এমন কোনো পাত্রে কাঁচামরিচ রাখুন। এতে দীর্ঘ দিন সতেজ থাকবে।

২. কাঁচামরিচর বোঁটা ছিঁড়ে রাখুন। এতে কাঁচামরিচ সহজে পচে না। বোঁটা-সহ রাখলে কাঁচামরিচ পচে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।

৩. অ্যালুমিনিয়াম ফয়েলে যেকোনো কিছুই ভালো থাকে। লঙ্কা দীর্ঘ দিন ভালো রাখতে তাই কাঁচামরিচগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তুলে রাখুন।

৪. কাঁচামরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে কাঁচামরিচ পচে যেতে পারে। তাই কৌটায় কাঁচামরিচ ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছু দিন হলেও ভালো থাকবে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit