শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে?

জোড়া হালির মাদ্রিদ ‘ডার্বি’ জিতে ফাইনালে রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একবার আতলেতিকো জুজুতে ভুগতে চলেছে রিয়াল? ম্যাচের ৭৮তম মিনিট পর্যন্ত এমনটাই ধরে নিয়েছিল সবাই। তবে অতিরিক্ত সময়ে ম্যাচের চিত্র পাল্টে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাদের প্রতিযোগিতামূলক এই ম্যাচের চিত্র অনেকটাই ছিল এমন, একবার এগিয়ে যায় আতলেতিকো, তো একবার রিয়াল। 

শেষ পর্যন্ত জোড়া হালি গোলের ম্যাচে শেষ হাসি হাসল বেলিংহাম-মদ্রিচরা। আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছাল তারা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গতকাল রাতে (বুধবার) শুরুতেই এগিয়ে যায় আতলেতিকো। ম্যাচের সপ্তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের কর্নার কিক থেকে দারুণ এক হেডে বো জালের জড়ান ডিফেন্ডার মারিও এরমোসো। গোলবন্যায় স্ট্রাইকারদের ছাপিয়ে এদিন যেন ছিল ডিফেন্ডারদের। কেননা ম্যাচের ৮ গোলের পাঁচটিই এসেছে দুই দলের ডিফেন্ডারদের থেকে। 

ম্যাচের ২০তম মিনিটে এসে সমতায় ফেরে রিয়াল। ফের কর্নার কিক থেকে ডিফেন্ডারের গোল। এবার লুকা মদ্রিচের নেওয়া কর্নার কিক থেকে গোল করেন আন্টোনিও রুডিগার। সেখান থেকে মিনিট আটেক পর এবার এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। দানি কারবাহালের ক্রস থেকে বল লক্ষ্যে পাঠান আরেক ডিফেন্ডার ফেরলান্দ মেন্দি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। আগেরবার অ্যাসিস্টের পর ৩৭তম মিনিটে এবার গোল করে দলকে সমতায় ফেরান গ্রিজমান। 

রোমাঞ্চভরা ২-২ ব্যবধানে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে দুই দল। সেখানে ৭৮তম মিনিটে আরও একবার জালে বল জড়ান জার্মান ডিফেন্ডার রুডিগার, তবে দুর্ভাগ্য, সেটি নিজেদের জালেই। এতে ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। এতে আরও একবার নগর কাছে থামার আশঙ্কা জাগে রিয়ালের। তবে সেখানে দলকে রক্ষা করেন স্প্যানিশ ডিফেন্ডার কারবাহাল। ৮৫তম মিনিটে ফের সমতায় রিয়াল।

সেখান ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট আর কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিট সময়ে। সেটির শেষভাগের পুরোটাতেই রাজত্ব করে রিয়াল। ম্যাচ সহজ সমীকরণে ট্রাইবেকারের দিকে এগোলেও শেষ পাঁচ মিনিটে জোড়া গোল করে বসে রিয়াল। ১১৭তম মিনিটে হোসেলুর গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ১২০+২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ব্রাহিম দিয়াস। এ জয়ে আগামী ১৪ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল রিয়াল। সেখানে শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা অথবা ওসাসুনা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit