বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

মাঝ আকাশে বিপদে গাম্বিয়ান ফুটবল দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় পতাকা হাতে নিয়ে, নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে আফ্রিকান কাপ অব নেশন্সে অংশ নিতে রওনা করেছিল গাম্বিয়ার জাতীয় ফুটবল দল। তাদের গন্তব্য ছিল আইভরি কোস্ট। ওখানেই বসবে এবারের আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে, এরইমাঝে ঘটে গেল বড় বিপত্তি। যার কারণে প্রাণ হারানোর শঙ্কাও জেগেছিল বিমানের ভেতরে। 

বিমান উড্ডয়নের পরপরই কিঞ্চিৎ গোলযোগের মুখে পড়তে হয় তাদের। এরপরেই ধরা পড়ে বিমানে অক্সিজেন সংকটের বিষয়টি। তবে ততক্ষণে বিমান ছিল মাঝআকাশে। সিদ্ধান্ত নিতে নিতেই পার হয়ে যায় নয় মিনিট। অবস্থা বেগতিক দেখে বানজুল বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। 

যদিও ততক্ষণে যাত্রী হিসেবে থাকা গাম্বিয়ান ফুটবলারদের অবস্থা সঙ্গীন হতে শুরু করেছে। বানজুল বিমানবন্দরে যখন বিমান ফিরে আসে ততক্ষণে এই অক্সিজেন সংকটেই কেটে গিয়েছে তাদের আধঘণ্টা। দলের কোচ টম সেইন্টফিটসহ বেশিরভাগই অজ্ঞান হয়ে পড়েন।

বেলজিয়ান এই কোচ নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমরা সকলেই মারা যেতে পারতাম। সবাই খুব দ্রুত ঘুমিয়ে (অজ্ঞান) হয়ে যাই। আমি সহ। সত্যি বলছি, আমি খুব অল্পসময়ের জন্য স্বপ্নে দেখলাম, আমি মারা গেছি।’  

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit