শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

স্বাস্থ্যর কাণ্ডারি ডা. দীপু মনি, না সামন্ত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন বুধবার।  এর পর থেকে নতুন মন্ত্রিসভা নিয়ে কৌতুহল তুঙ্গে। অবশেষে এদিন রাতে প্রধানমন্ত্রীসহ ৩৭ জনের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এই ৩৭ জন শপথ নিতে যাচ্ছেন।

এবার মন্ত্রিপরিষদের চমক হিসেবে এসেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি সংসদ সদস্য নন। ফলে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হতে যাচ্ছেন। তার নাম প্রকাশ্যে আসতেই তিনি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কি না এমন জল্পনা শুরু হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও ডাক পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। 

অন্যদিকে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে চিকিৎসকদের মাঝে শুরু হয়েছে জোর আলোচনা, কে হতে যাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন কাণ্ডারি।

ডা. দীপু মনি এর আগে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। তবে পেশায় একজন চিকিৎসক হওয়ার কারণে কোভিড-১৯ মহামারির সময় থেকে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নাম আলোচনায় আসে।

তবে সবাইকে চমকে দিয়ে টেকনোক্র্যাট কোটায় ডা. সামন্ত লাল সেনের নাম উঠে আসায় স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আলোচনায় হাওয়া লেগে। অনেকেই মনে করছেন, তিনিই হতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী।

যদিও চিকিৎসকদের মাঝে আরেকটা অংশের ধারণা, গত দুই মন্ত্রিসভার ধারাবাহিকতায় এবারও হয়তো চিকিৎসা সংশ্লিষ্টদের কেউ আসছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জাহিদ মালেক পূর্ণমন্ত্রী ও ডা. মুরাদ প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে পরবর্তীতে ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে একাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান জাহিদ মালেক।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit