রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে প্রাণ গেল স্বামী স্ত্রীর

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁয় মৃত আত্মীয়কে দেখার উদ্দেশ্যে ভুটভুটি যোগে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় তেল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই গাড়িতে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর ভুটভুটি চালক পালাতক আছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit