বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

অস্কারের দৌড়ে শাহরুখের ‘ডাঙ্কি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক : সমালোচক থেকে সাধারণ দর্শক, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই ছবি। এবার শোনা যাচ্ছে, অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’কে। জানা গেছে, ইতোমধ্যেই ছবির মনোনয়ন পাঠানো হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য।

সূত্রের খবর, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঙ্কি’। এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের ছবি। অমন পালেকর পরিচালিত ‘পাহেলী’ পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের ‘স্বদেশ’ ছবিটিও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুইটি কোনওটাই শেষ পর্যন্ত অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ‘ডাঙ্কি’কে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ।

২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ ছবির হাত ধরে শুরু হয় শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। সারা বিশ্বজুড়ে প্রথমদিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই ছবি। ছবির টোটাল কালেকশন ১০৫০.৩০ টাকা। ১০০০ কোটি পেরিয়ে থেমে থাকেননি শাহরুখ। 

সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। বলিউডি মশালা ছবির মোড়কে আদ্যপান্ত একটি রাজনৈতিক ছবি ‘জওয়ান’। ‘পাঠান’র থেকেও এই ছবি বেশি পছন্দ করে দর্শক। সারা বিশ্ব জুড়ে এই ছবির মোট আয় ১১৪৬ কোটি টাকা। অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পায় ডাঙ্কি। বছরের শুরুতে এ যাবৎ ছবির আয় ৪৪৭.৭০ কোটি। তিনটি ছবির ব্যবসা যোগ করলে দেখা যায়, শাহরুখ একাই একবছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি।

সূত্র: পিংকভিলা

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit