বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশে আসছেন দি মারিয়া, দেখা করবেন ভক্তদের সঙ্গে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন কাতার বিশ্বকাপে নজর কাড়ে পুরো বিশ্বের। এরপরই বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্তিনেস। তবে ভক্তদের সঙ্গে তাদের যোগাযোগের কোনো প্রচেষ্টাই করেনি আয়োজকরা। একই সমস্যা ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহোর বেলাতেও।  

এবার বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল দি মারিয়া। তাকেও দেশে আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার অবশ্য আগের সব ভুল শুধরে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাধারণ দর্শকদের পাশাপাশি ফুটবলারদের নিয়েও আলাদা আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। এ বিষয়ে প্রধান পরিকল্পনাকারী শতদ্রু দত্ত বলেন, ‘এবার একটু উন্মুক্ত প্রোগ্রাম করব, যাতে সমর্থকরা দেখতে পারে। স্টেডিয়ামে কিছু করব, ফুটবল ট্রেনিংয়ে করব, উইমেন্স ফুটবল নিয়ে কিছু করব, স্পন্সরদের সঙ্গে মিট এন্ড গ্রিট থাকবে, প্রাইম মিনিস্টার থাকবেন। দেড় দিনের মতো পরিকল্পনা করছি। ফুল এন্ড হাফ থাকবে বাংলাদেশে। ’

অনেকটা পর্দার আড়ালে থেকেই বাংলাদেশ ঘুরে যান এমি মার্তিনেস এবং রোনালদিনহো। এমনকি গণমাধ্যমের সঙ্গেও করা হয় অশোভন আচরণ। যদিও এসবের দায়িত্ব নিতে চান না কলকাতার ব্যবসায়ী শতদ্রু দত্ত। তার দাবি সব গণ্ডগোলের মূলে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি। শতদ্রু দত্ত বলেন, ‘লোকাল যাকে দায়িত্ব দিয়েছিলাম সে এরকম করেছিল। এবার আমি নিজে পুরো দায়িত্ব নিচ্ছি। যা কিছুই করব নিজের তত্ত্বাবধানে। প্রেস বক্স আলাদা থাকবে, লোকেশন আলাদা থাকবে। সবকিছুই নিজে করব, কোনো বিতর্ক চাই না। ’

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit