শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গৌরনদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাযাতের মধ্য দিয়ে ঐতিহাসিক ১০জানুয়ারী বুধবার বরিশালের গৌরনদীতে জাতিরজনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ঐতিহাসিক ১০জানুয়ারী বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দগন আনুষ্ঠানিক ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন হাওলাদার’র সভাপতিত্বে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার।


উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক বেপারী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গপ্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit