সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুক্তরাজ্যের বাজারে শক্ত অবস্থান বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্য ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে ১ হাজার ২০৯.৩১ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক। আগের বছর (২০২২ সালে) একই সময়ের তুলনায় এটি ১৬.৪৪ শতাংশ কম। ওই বছরের একই সময়ে দেশটিতে ১ হাজার ৪৪৭.১৯ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করা হয়।

 

২০২৩ সালের প্রথম ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২০৯.৩১ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাজ্য। গ্রাফিক চিত্র

 

 
বাংলাদেশি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গত অক্টোবর পর্যন্ত ১০ মাসে যুক্তরাজ্যে ৩১৮ কোটি ৩১ লাখ ডলার মূল্যের ১৫ কোটি ৯৩ লাখ কেজি তৈরি পোশাক রফতানি করেছে চীন। যেখানে ২০২২ সালের একই সময়ে দেশটিতে ৪০২.৯৭ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল চীন। এক বছর আগের তুলনায় যুক্তরাজ্যের বাজার থেকে দেশটির আয় কমেছে ২১.০১ শতাংশ।
একই সময়ে বাংলাদেশের আয় কমেছে ৮.৯৮ শতাংশ, যা শীর্ষ ৮ দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় ৩০১.১৪ কোটি ডলার মূল্যের বাংলাদেশি তৈরি পোশাক গেছে যুক্তরাজ্যে। ২০২২ সালের প্রথম ১০ মাসে ৩৩০.৮৫ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছিল যুক্তরাজ্য। অবশ্য ওজনের ভিত্তিতে সবচেয়ে বেশি পরিমাণ পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার পরিমাণ ১৭.৮৪ কোটি কেজি।

যুক্তরাজ্যের বাজারে রফতানি কমা শীর্ষ ৮ দেশের মধ্যে সবচেয়ে কম কমেছে বাংলাদেশের। ইনফোগ্রাফিক্স

 

বছর ব্যবধানে শতাংশের হিসাবে যুক্তরাজ্যে তৈরি পোশাক থেকে সবচেয়ে বেশি ২৭.৯৮ শতাংশ আয় কমেছে বাজারটির তৃতীয় শীর্ষ রফতানিকারক দেশ তুরস্কের। ১৫২ কোটি ৯০ লাখ ডলার থেকে দেশটির আয় নেমে এসেছে ১১০ কোটি ১২ লাখ ডলারে।
 
প্রতিবেশী দেশ ভারতের আয় কমেছে ১২ শতাংশের মতো। যুক্তরাজ্যে গেছে ৯৯ কোটি ২৮ লাখ ডলার মূল্যের ভারতীয় পোশাক। যেখানে ২০২২ সালের একই সময়ে গেছে ১১২.৭৭ কোটি ডলারের পণ্য।  
 
তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের আয় কমেছে সাড়ে ১২ শতাংশের বেশি। ৫৩ কোটি ৯৫ লাখ ডলার থেকে দেশটির আয় নেমে এসেছে ৪৭ কোটি ১৬ লাখ ডলারে।
 
এছাড়া যুক্তরাজ্যের তৈরি পোশাকের বাজার থেকে ইন্দোনেশিয়ার আয় কমেছে ২৩.০৯ শতাংশ, শ্রীলঙ্কার ২৪.১৮ শতাংশ, পাকিস্তানের ১৩.২১ শতাংশ এবং কম্বোডিয়ার কমেছে ৯.৭৫ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit