বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মুঠোফোন ব্যবহার নিয়ে শাসন করায় ফাঁস নিল কিশোরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত নিপা আক্তার (১৫) উপজেলার নোয়াখলা ইউনিয়নের মো.রিপনের মেয়ে। সে স্থানীয় ফয়জুর নেছা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামের পুরাতন দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিপা তার এক ভাই সহ নানার বাড়িতে থাকত। তার মা চট্রগ্রামের একটি গার্মেন্টেসে চাকরি করে। গত কিছু দিন ধরে নিপা মুঠোফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কলহ দেখা দেয়। একপর্যায়ে মুঠোফোন ব্যবহার নিয়ে তাকে নানার পরিবারের সদস্যরা শাসন করে। এতে অভিমান করে নানার বাড়ির মানিক নামের এক আত্মীয়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনেরা।  চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।      

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit