বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ২০২০ সালের একটি বিমান দুর্ঘটনায় জাতিসংঘে অভিযোগ করেছে কানাডা, সুইডেন, ইউক্রেন ও ব্রিটেন। সোমবার এই চার দেশ জাতিসংঘের  আন্তর্জাতিক বেসমারিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে তারা অভিযোগ করে।

২০২০ সালের ৮ জানুয়ারি তেহরান থেকে টেকঅফের কিছুক্ষণ পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৮০০ বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেসময় ফ্লাইটে থাকা ১৭৬ জনের সবাই নিহত হয়েছিলেন। বিমানটির মধ্যে অভিযোগ করা চার দেশের নাগরিকই ছিলেন। 

এই ঘটনার তিন দিন পরই ইরান স্বীকার করেছিল, তাদের সামরিক বাহিনী ভুলবশত দুটি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কিয়েভ-হামি বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।

এক যৌথ বিবৃতিতে চার দেশ তেহরানকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ফ্লাইটে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার  অভিযোগ করেছে। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পরিবার যেন তাদের প্রাপ্য ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit