বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সন্তানের বিছানা আলাদা করার বিষয়ে ইসলামের নির্দেশনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ছোটবেলা থেকেই সন্তানের লালন-পালনে যত্নবান হওয়া উচিত। কোরআন হাদিস থেকে প্যারেন্টিং শেখা উচিত। সন্তানের বিছানা আলাদা কখন করবেন, এ বিষয়ে বাবা-মা চিন্তিত থাকেন।

হাদিসের ভাষ্য অনুযায়ী সন্তানের বয়স দশবছর হলে তাকে পৃথক বিছানায় বা আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করা জরুরি। এ বয়সের পর একসাথে থাকা যাবে না কোনোভাবেই। যখনই সাত বছর হয়ে যাবে, তখন থেকেই থাকে আলাদা থাকার বিষয়ে তাগিদ ও ব্যবস্থাপনা করতে হবে। প্রথমে বাবা-মায়ের রুমে ছোট একটি খাটের মাধ্যমে তাদের শোয়ার ব্যবস্থা করবে। পরে আস্তে আস্তে আলাদা রুমে শিফট করবে। এভাবে আলাদা বিছানায় রাখবে।

দশ বছর বয়সের পর যদিও বাবার সাথে ছেলের ও মায়ের সাথে মেয়ের শোয়ার অবকাশ আছে। তবে এক্ষেত্রেও আলাদা থাকার সুযোগ থাকলে একসাথে থাকা উচিত নয়। কিছু বর্ণনায় সাত বছরের কথাও এসেছে। সেই হিসেবে সাত বছর বয়স হলেই বিছানা পৃথক করা সতর্কতা। তবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত অবকাশ আছে। দশ বছর হয়ে গেলে বিছানা পৃথক করা ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও তা না করলে গুনাহ হবে। আমাদের সমাজের অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেয় না যা সরাসরি সুন্নাহ পরিপন্থি।

হযরত আমর ইবনু শুআইব রহ. থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন (নামাজ আদায় না করলে) এজন্য তাদেরকে মারবে। তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে। (সুনানে আবু দাউদ ৪৯৫, মুসনাদে আহমাদ ৬৬৮৯, সুনানে দারা কুতনি ৮৮৮)

হযরত আব্দুর রহমান বিন আবি সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টি দিবে না, এক নারী অন্য নারীর সতর দেখবে না। এক পুরুষ অন্য পুরুষের সাথে একই চাদরের নিচে শোবে না। এক নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে শোবে না। (মুসনাদে আহমাদ ১১৬০১)

হযরত আব্দুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও। (সুনানে দারা কুতনি ৮৮৬, মুস্তাদরাক আলাস সহিহাইন ৭২১)

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit