সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পোশাক খাতের ১৫ উদ্যোক্তা এমপি নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তারা।  তাদের মধ্যে ছয়জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন।

আওয়ামী লীগ থেকে পুনর্নির্বাচিতদের মধ্যে আছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা-৯ আসনে নির্বাচিত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয় পান। 
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হন। 

এছাড়া আওয়ামী লীগ থেকে নির্বাচিত পোশাক খাতের অন্য সংসদ সদস্যরা হলেন, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী। ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন তিনি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে নির্বাচিত হন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম। স্পেরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চয়ন ইসলাম হয়েছেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে। তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে নির্বাচিত হন। স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ থেকে নির্বাচিত হন। এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুটুল মানিকগঞ্জ-২ থেকে নির্বাচিত। এ ছাড়া মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ আসন থেকে জয়লাভ করেন। 

জাতীয় পার্টির মনোনয়নে পুনর্নির্বাচিত হন শাশা ডেনিমের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে নির্বাচন করেছিলেন তিনি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও উইসডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী হন।

এবারের নির্বাচনে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই আওয়ামী লীগ নেতা ফরিদপুর-৩ (সদর) থেকে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit