বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আর্সেনালকে বিদায় করে পরের রাউন্ডে লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : আর্সেনাল-লিভারপুল ম্যাচের স্কোরলাইনের সঙ্গে খেলার কোন মিল ছিল না। পুরো ম্যাচে দাপট দেখিয়েছে গানাররা। গোলের জন্য নেয়া মোট ১৮ শটের পাঁচটি পোস্টে রেখেও জালের দেখা পায়নি আর্সেনাল। শেষ দিকে ছন্দ ফিরে পেয়ে পুরো ম্যাচে ১২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল; জয়ের জন্য সেটাই যথেষ্ট হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের রক্ষণভাগে দুর্বলতা দেখা যায়। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফন ডাইক এই ম্যাচে ছিলেন না। ফলে লিভারপুলকে নেতৃত্ব দেন ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আর্নল্ড। এছাড়াও, দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ না থাকায় আক্রমণও তেমন ধারালো ছিল না অল রেডসদের।

তবে পুরো ম্যাচে দারুণ সব সুযোগ পেয়েছিলো আর্সেনাল। তবে তা কাজে লাগাতে পারেনি সাকা-রাইসরা। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে আর্নল্ডের ফ্রি কিক হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্সেনালের পোলিশ ডিফেন্ডার কিভিওর।

যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে দিয়াস ব্যবধান দ্বিগুণ করলে আর্সেনালের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। এফএ কাপে আর্সেনালের বিপক্ষে এটি টানা তৃতীয় জয় লিভারপুলের। আর এই জয়ের ফলে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করল ক্লপের দল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৮ৃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit