সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটের দুটি আসনে আওয়ামীলীগের জয়ী

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট 
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট  : জয়পুরহাট দুই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জয়পুরহাট- ০১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪ শ ২৭ জন, ১৫১ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডঃ সামছুল আলম দুদু নৌকা প্রতীক নিয়ে ৯৬ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

জয়পুরহাট- ০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯ শ ৭২ জন। ১৫১ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ২শ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৫শ ৪১ ভোট। জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী রবিবার (৭ জানুয়ারী) রাত ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit