বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার রাবেয়া আক্তার। আখাউড়ায় মোট বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৯১৫। শতকরা ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ১২০ ভোট, তরিকত ফেডারেশনের প্রার্থী ছৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮৬ এবং এনপিপির শাহীন খান আম মার্কায় পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট। বেসরকারি ফলাফলে আনিসুল হক কে বিজয়ী ঘোষণা করে হয়েছে। এর আগে রোববার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৫