বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ ভোটে ৪৫ ভাগ ভোট পড়লো ব্রাহ্মণবাড়িয়ায়

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। গড়ে মোট ৪৫ ভাগ ভোট পড়েছে। অনিয়মের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ভোট প্রত্যাখান করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন। 
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সবকয়টি আসনেই ভোট গণনার কাজ চলছিলো। মনোনয়ন দেওয়া পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে নৌকার জয় প্রায় নিশ্চিত বলে ধারণা পাওয়া যায়। একটিতে নৌকা প্রতীকে কাউকে মনোনয়ন দেওয়া হয়। এটিসহ দুইটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ি, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা, বিজয়নগরের পত্তন, জেলা সদরের চান্দি, হারিয়া ভোটকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নবীনগরের বাশারুক এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকসহ তিনজন আহত হয়েছে। জেলার উপজেলার কেন্দ্রে জাল ভোট দিতে আসা নয়জনের সাজা হয়েছে। 
সরজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সকাল থেকেই বেশ ভোটার উপস্থিতি ছিলো। উপজেলা সদর বাদে এ আসনের গ্রাম পর্যায়ের কেন্দ্রগুলোতে শীত উপেক্ষা করে ছুটে আসে ভোটার। দুপুরের দিকে ভোটকেন্দ্র ফাঁকা হয়ে গেলেও বিকেলে আবার ভোটার আসতে শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনেও পৌর এলাকার চেয়ে গ্রামের কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো কিছুটা বেশি।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক এম.পি নির্ভার হলেও ভালোবেসে থাকলে ভোট দেওয়ার আহবান জানানো সাড়া পাওয়া যায়। এ আসনে ৫০ ভাগের কাছাকাছি ভোট পড়ে বলে ধারণা পাওয়া যায়। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জেলা ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪৫ ভাগ ভোট পড়ে। তিনি জানান, ভোট সুষ্ঠু হয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া গেছে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit