বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

জাল ভোট দেওয়ায় ৬ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে সাতদিন থেকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় অপ্রাপ্ত বয়স্কের এক কিশোরকে আটক করা হয়। রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দুপুর অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগের মো. শাকিকুল ইসলাম অনন্ত (১৮) ও একই এলাকার মো. ইউসুফ (১৮)। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন তাদেরকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেছেন।

জানা গেছে,  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যাওয়া একজন কে আটক করে সাতদিনে কারাদণ্ড দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। একই আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক অপ্রাপ্ত বয়স্কের ভোটারকে আটক করা হয়েছে।

একই আসনের সরাইল উপজেলার বাড়িউড়া থেকে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করে ১মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগর উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুপুর একটা পর্যন্ত জাল ভোট দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স্কের হওয়ায় একজনকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit