বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মাশরাফির প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : নড়াইল-২ আসনের বিভিন্ন কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারা ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান।

রোববার দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

হাফিজুর রহমান বলেন, বেলা ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও এর পর সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা থেকে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয়। এছাড়া নির্বাচনি এলাকার বেশিরভাগ কেন্দ্রে জোর করে ব্যালটে সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই ভোট বর্জন করলাম।

এ সময় জাতীয় কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মো. নওরোজ, যুবমৈত্রী নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ আলমসহ ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit