বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভোটে পাশ-ফেল নিয়ে চিন্তিত নন মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ Time View

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় চমক দেখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার সকাল থেকে নির্বাচনী আসন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এর বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখছেন এই নায়িকা।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সংবাদকর্মীদের সঙ্গে কথাও বলেন মাহি। এসময় এই মাহি জানান, এই নির্বাচনে ফলাফল নিয়ে তিনি চিন্তিত নন। বলেছেন, ফলাফল যেটাই হোক সেটি মেনে নেবো। হেরে গেলেও ভোটের পরদিন নির্বাচনি এলাকায় শোডাউন করবো।

মাহিয়া মাহি বলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।

এ বিষয়ে মাহি বলেন, আমি কম সময় পেয়েছি, তবু এই সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের কাছে যেতে। নির্বাচনে আমি যদি হেরেও যাই, তবু আমি মানুষের পাশে থাকবো। জিতে গেলেতো অবশ্যই থাকবো।

নির্বাচনে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা নিয়ে ভোটের দিন মাহি বলেন, এটা আমার প্রথম নির্বাচন। আপনারা সবাই জানেন, অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে সবমিলিয়ে সবকিছু ভালোই আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit