সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের রামু উপজেলার চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন তারা। পাশাপাশি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার ৬ জানুয়ারি বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়’র সই করা বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের রামুর বড় ক্যাং নামে পরিচিত কাঠের তৈরি বিহারটিতে গত ৫ জানুয়ারি রাত ২টার দিকে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে মৌলবাদী গোষ্ঠী। আগুনে বিহারের কাঠের সিঁড়ি পুড়ে গেছে। তবে ভয়াবহ নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে রামু থানার ঐতিহ্যবাহী চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার।

১২ বছর আগে রামুর বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেওয়ার ঘটনা স্মরণ করে বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বরেও সাম্প্রদায়িক সন্ত্রাসীরা আগুন দিয়ে বিহারটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

নির্বাচনের আগে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির এই অপচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-এর সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

তারা জানান, নির্বাচনের আগে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির জন্য সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে  সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তারা।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit