শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

প্লেন দুর্ঘটনায় দুই মেয়েসহ হলিউডের অভিনেতা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিবিয়ান সাগরে একটি ছোট ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার নিহত হয়েছেন। ওই একই দুর্ঘটনায় তার দুই মেয়েও প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে প্লেনটি ক্যারাবিয়ান অঞ্চলের গ্রেনাডিন্সের ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাচ্ছিল।

মাছ ধরার জেলে, ডাইভার এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যান। যেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে স্থানীয় পুলিশ জানিয়েছেন, প্লেনটি উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যাারিবিয়ান সাগরে আছড়ে পড়ে।

জার্মানিতে জন্ম নেওয়া হলিউডের এ অভিনেতা জর্জ ক্লোনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালে অ্যাকশন-কমেডির সিনেমা ‘স্পিড রেসারে’ অভিনয় করেছিলেন।

ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত প্লেনটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা।

ধারণা করা হচ্ছিল, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ক্যারাবিয়ান অঞ্চলে গিয়েছিলেন অলিভার। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি সমুদ্র সৈকতের ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘স্বর্গের কোনো স্থান থেকে কমিউনিটিকে শুভেচ্ছা এবং ভালোবাস… (২০২৪) আমরা আসছি।’

অলিভার ৬০টির বেশি ছবি ও টিভি সিরিজে কাজ করেছেন।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit