বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

রামুর বৌদ্ধবিহারে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে এক ব্যক্তি মন্দিরের ভেতর প্রবেশ করছেন। এর পর ২টা ৮ মিনিটে সেই একই ব্যক্তিকে মন্দিরের ভেতর থেকে দৌড়ে বাইরে বের হয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর পর রামু উসাইচেন বৌদ্ধবিহারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক এবং র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা সৌমেন বড়ুয়া যুগান্তরকে জানান, রাত ১টা ৪৫ মিনিটে আমাদের কাছে ঈদগড় বাজারে আগুন লাগার একটি টেলিফোন আসে। সে খবর পেয়ে আমরা ঈঁদগড় বাজারে পৌঁছাই। কিন্তু বাজারে গিয়ে দেখি কোনো আগুনের ঘটনা ঘটেনি, খবরটি মিথ্যা ছিল। তখনই আবার রামু বড় ক্যাং বৌদ্ধ বিহারে আগুন লাগার খবরে আমরা সেখানে ছুটে যাই।

ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিক ও বৌদ্ধ ধর্মীয় নেতা অর্পণ বড়ুয়া বলেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে এক দুর্বৃত্তকে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর একযোগে রামুর প্রায় সব বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই সময় উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধবিহারটি আগুনের হাত থেকে রক্ষা পেলেও লুটপাটের ঘটনা ঘটেছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit