শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চলে গেলেন ব্রাজিলের ৪ বিশ্বকাপজয়ী নায়ক মারিও জাগালো

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় ও কোচের ভূমিকায় ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন মারিও হোর্হে লোবো জাগালো। একমাত্র ব্যক্তি হিসেবে তিনি জয় করেছিলেন ৪টি বিশ্বকাপ। 

গতকাল শুক্রবার মারা যান জাগালো। তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।’ 

তার মৃত্যুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সাত দিনের শোক ঘোষণা করেছে। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলে ছিলেন জাগালো। ওই আসরে ফাইনালে নিজে গোল করার পাশাপাশি কিংবদন্তি পেলের গোলেও ভূমিকা রেখেছিলেন তিনি। পরের আসরে বিশ্বকাপে শিরোপা ধরে রাখা দলেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

এর পর ১৯৭০ সালে জাগালো ছিলেন কোচিংয়ের ভূমিকায়। সেই আসরেও চ্যাম্পিয়ন ব্রাজিল। তাতে ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তিনি ইতিহাস গড়েন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্ব জয়ের।

এর পর ১৯৯৪ বিশ্বকাপে শিরোপাজয়ী ব্রাজিল দলের সহকারী কোচ হিসেবেও ছিলেন তিনি। এ ছাড়া সংবাদমাধ্যমের মতে, ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপজয়ী দলেরও উপদেষ্টা ছিলেন। তাতে ধরা যায় ব্রাজিলের ৫ বিশ্বকাপেই ভূমিকা ছিল জাগালোর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit