শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অভিনেত্রী নেহার ফ্ল্যাটে চুরি, গৃহকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : ‘মে আই কাম ইন ম্যাডাম’খ্যাত অভিনেত্রী নেহা পেন্ডসের বাড়িতে চুরি হয়েছে। বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে নেহার ২৩ তলার ফ্ল্যাট থেকে প্রায় ৬ লাখ টাকার গহনা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় এফআইআর করেন নেহার স্বামী শার্দুল সিংহ বায়াসের গাড়িচালক রত্নেশ ঝা। চুরির ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর ঘটে এ চুরির ঘটনা। নেহার স্বামীর গাড়িচালক রত্নেশ জানান, শার্দুল নাকি তাকে জানিয়েছিলেন, চার বছর আগে বিয়েতে উপহার হিসাবে একটি সোনার ব্রেসলেট ও একটি হীরের আংটি পেয়েছিলেন। সেই দুটি গহনাই নাকি খুঁজে পাচ্ছেন না তিনি। বাইরে বেরোনোর সময় সাধারণত শার্দুল ওই দুটি গহনা পরতেন। একদিন বাড়িতে ফিরে বাড়ির পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিকে নাকি তিনি সেগুলো রাখতে দিয়েছিলেন। শার্দুলের কথামতো পরিচারক সেগুলো ঘরের আলমারিতে রেখে দেয়। তার পর থেকেই নাকি পাওয়া যাচ্ছে না সেই গহনাগুলো।

সুমিত নামের ওই পরিচারক নেহার বাড়ির একাধিক কাজ করেন। অন্যান্য পরিচারকের সঙ্গে নেহা ও তার স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। একদিন বাড়ি থেকে বেরোনোর সময় শার্দুল ওই ব্রেসলেট ও আংটি পরতে গেলে সেগুলো আলমারিতে খুঁজে পাননি তিনি। বাড়ির অন্যান্য পরিচারকের কাছে খোঁজ নেওয়া হলেও সেগুলো খুঁজে পাওয়া যায়নি। সুমিতকে ফোন করে জানতে পারা যায় যে তিনি কোলাবায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

এর পরই শার্দুলের গাড়িচালক রত্নেশের করা অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার কাছ থেকেও গহনা উদ্ধার করা যায়নি। পরিচারক সুমিতের দাবি, গহনা তিনি নির্দিষ্ট জায়গাতেই রেখেছিলেন। তবে ওই দিন সুমিত বাড়িতে উপস্থিত না থাকায় তার ওপরেই সবার সন্দেহ গিয়ে পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit