শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যুদ্ধ শুরুর পর ২৫ ইসরায়েলি জিম্মির প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত এক নজিরবিহীন চামলা চায় ফিলিস্তিনের স্বাধীনকামী গোষ্ঠী হামাস। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যার পাশপাশি ২৪০ জনকে গাজায় ধরে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় তারা। এরমধ্যে ২৪ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত সাতদিনের যুদ্ধবিরতি চলে হামাস ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চলকালীন প্রায় ১১০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নিহত হয়েছে এই যুদ্ধে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে শুক্রবার জানানো হয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ জিম্মির মৃত্যু হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, হামাসের কাছে আরও ১০৭ জিম্মি জীবিত অবস্থায় আছে। সবমিলিয়ে সশস্ত্র এ গোষ্ঠীর কাছে ১৩২ জিম্মি রয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলের ‘মিসিং পারসনস ফেমিলিস ফোরাম’ সর্বশেষ তথ্যে জানায়, তামির আদার নামে ৩৮ বছর বয়সী এক জিম্মির মৃত্যু হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানানো হয়, গাজায় ধরে নিয়ে যাওয়া ২৫ জিম্মির মৃত্যু হয়েছে। সূত্র: সিএনএনজেরুজালেম পোস্ট

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit