শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগ ক্ষমার অযোগ্য অপরাধ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বেনাপোল এক্সপ্রেসকে টার্গেট করে অগ্নিসংযোগ ক্ষমার অযোগ্য অপরাধ। এ জঘন্য অপরাধীদের খুঁজে বের করতে আমরা কোনো ত্রুটি রাখবো না। এ অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। দেশের আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বিবৃতিতে বলেন, দেশের জনগণ যখন একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নিচ্ছে তখন ৫ জানুয়ারি সন্ধ্যায় অগ্নিসংযোগের একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সংযোগ ও অগ্রগতির প্রতীক বেনাপোল এক্সপ্রেসকে ইচ্ছাকৃতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ইচ্ছাকৃতভাবে ঘটানো এ জঘন্য কর্মকাণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে বিদ্বেষপূর্ণ অভিপ্রায়ে সংঘটিত হয়েছে, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের একেবারে হৃদয়ে আঘাত করে।

ড. মোমেন বলেন, ৭ জানুয়ারি নির্ধারিত নির্বাচনের ঠিক এক দিন আগে এই ট্র্যাজিডি ঘটেছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব এবং নিরাপত্তাকে বাধা দেওয়ার অভিপ্রায় দেখায়। এটি গণতন্ত্রের প্রতি অবমাননা, গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ এবং আমাদের নাগরিকদের অধিকারের গুরুতর লঙ্ঘন। একটি ট্রেনে আগুন দেওয়ার এ ইচ্ছাকৃত কাজ, যেখানে নিরপরাধ যাত্রীরা অকল্পনীয় আতঙ্কের শিকার হয়েছেন এবং সহযাত্রীদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য সহ্য করতে বাধ্য হয়েছেন। এটি ক্ষমার অযোগ্য ও একটি সম্পূর্ণ জঘন্য কাজ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনসাধারণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার এ নির্মম প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের চেতনা এবং আসন্ন নির্বাচনে আমাদের নাগরিকদের উৎসবমুখর অংশগ্রহণের অবমাননা। ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পোড়ানোর সহিংসতার এমন ঘটনা আমরা আগেও প্রত্যক্ষ করেছি। এটি আমাদের সমগ্র সমাজের বিবেককে হতবাক করেছে, প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বেরও।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit