শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বেনাপোল এক্সপ্রেসে আগুন পরিকল্পিত: ডিএমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পিতভাবেই রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন বলেন, আগুনের কারণ এখনই বলা যাবে না কারা করেছে। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এ নাশকতা করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপীবাগ এলাকায় ঘটনাস্থল পরিদর্শকে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন মহিদ উদ্দিন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, যাত্রীদের প্রতি, শিশু, নারীদের প্রতি এ ধরনের অমানবিক ও সহিংসতা, মানুষ পুড়ে মারা এটা কোনোভাবেই কাম্য নয়। কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এ কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।  

আগুনের কোনো ধরনের উপাদান পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন প্রথম কাজ হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। যেটা ফায়ার সার্ভিসের সদস্যরা করেছেন। জীবন বাঁচানো তাদের প্রথম কাজ। সেটা তারা করেছেন। 

হরতালের আগেই নাশকতার এমন চেষ্টার বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভয় ছড়ানো। সাধারণ মানুষের স্বাভাবিক জীবন বিঘ্নিত করতেই এই নাশকতা করে। একটি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা পরিকল্পিত নাশকতা।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit