শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

হামাসের পাঁচ অর্থদাতার তথ্য চেয়ে বড় পুরস্কার ঘোষণা আমেরিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাঁচজন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা ১০ মিলিয়ন (এক কোটি) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।

ওই পাঁচজন হলেন- আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল-দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হামজা নামে পরিচিত প্রথম অর্থদাতা সুদানের ব্যবসায়ী। তিনি হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি পরিচালনা করেছেন এবং হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এছাড়াও তিনি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি সুদানের স্থিতিশীলতা নষ্ট করে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও দাবি করেছে, হামাসের অর্থদাতাদের মধ্যে তিনজন- আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ- তুরস্কে গোষ্ঠীটির বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

আর নাসরাল্লাহর ইরানি সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং হামাসের সামরিক শাখা-সহ গোষ্ঠীটিকে কয়েক মিলিয়ন ডলার হস্তান্তরের সঙ্গে জড়িত তিনি। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় তিনি কাতারে অবস্থান করছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, হামাসের অর্থের কোনও উৎস, প্রধান দাতা কিংবা আর্থিক প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি যারা গ্রুপের জন্য দ্বৈত-ব্যবহার প্রযুক্তির সঙ্গে জড়িত এবং হামাস উপকৃত হয় এমন অপরাধমূলক পরিকল্পনার তথ্য প্রদানকারীকে এই পুরস্কার দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit