শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আটোয়ারীতে পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক !

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বুধবার ( ০৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল হকের নেতৃত্বে তাদের একটি টিম আটোয়ারীতে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ দাইমুল ইসলামের পুত্র মোঃ সুমন রানা(৩২)’র শয়ন ঘর তল্লাশী করে বক্স খাটের নিচে পাকা মেঝের উপর ৩০ বোতল ফেনসিডিল এবং সুমনের পরিহিত জ্যাকেটের পকেট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদক দ্রব্যসহ সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পঞ্চগড় কর্তৃক আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং-০২, তারিখ: ০৩/০১/২০২৪। অপরদিকে আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া’র দিক নির্দেশনায় এসআই দীনবন্ধু’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকার মিজানুর রহমান প্রফেসারের মেহগনি বাগানে ১০০ গ্রাঃ গাজা সহ দুই যুবককে হাতেনাতে আটক করে অভিযানকারী দল।

আটককৃতরা হলো: বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র ফিরোজ ইসলাম(২৭) ও দ: সাতখামার গ্রামের শাহাজাহান আলীর পুত্র মোঃ জামিন(২৪)। আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া মাদকসহ আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০৩/০১/২০২৩। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit