বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় মঙ্গলবার দুপুরে সড়ক পারাপারের সময় প্রাইভেটকার চাপায় মো. সামসু মিয়া (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি বাড়িউড়া এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে গেছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল বিশ্বাস জানান, সামসু মিয়া সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৪