বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

উপকূলে দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের  মোংলা পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়।

এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কোস্টগার্ডের ডিজি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit