এম এ রহিম চৌগাছা (যশার) : যশোরের চৌগাছায় যমুনা গ্রুপের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে চৌগাছা- যশোর রোড পৌর ভবনের সামনে এ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়। এটি জোসনা ইলেকট্রনিক্সের একটি প্রতিষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা বাজার ব্যাবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ও জোসনা ইলেকট্রনিক্সের মালিক আজিজুর রহমান এ্যাডমিরাল। প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন যমুনা টিভির যশোর প্রতিনিধি সাজেদ রহমান, যমুনা ইলেকট্রনিক্র এন্ড অটো মোবাইলস লিমিটেড এর প্রতিনিধি আব্দুর রহিম, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধরী, চৌগাছা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি এস এম শফিকুর রহমান, চৌগাছা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তৃতা শেষে ফিতা কেটে এ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ন কবীর।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৫