বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একমাত্র শক্তির উৎস হলো বাংলাদেশের জনগণ। তাদের জন্য আমরা আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি। গোলা-বারুদ, বোমা, গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি। 

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে জনসভায় তিনি একথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী। আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে। 

তিনি বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো এই স্লোগানটিও আমাদের দেয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি। আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। তারা (জিয়া-এরশাদ) ভোট চুরি করে, এটা আমার কথা না। হাইকোর্টের রায় আছে- জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ।

৭৫ এর পর যারা ক্ষমতায় আসে মানুষের ভাগ্য গড়েছি। দেশ নিয়ে ছিনিমিলি খেলে। জ্বালাও-পোড়াও আর অগ্নিসন্ত্রাসের গুণ আছে বিএনপির। আর কিছু পারে না। লন্ডনের জুয়ার টাকায় দেশে অগ্নিসন্ত্রাস করে তারেক জিয়া। 

তিনি আরও বলেন, ঢাকা ঘিরে যেসব নদী আছে, সেগুলো ঘিরে নানা পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা। একটা দেশের মানুষের যে ধরনের কল্যান প্রয়োজন, আওয়ামী লীগ তা করে। দলটি ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খায়। অনেক বুদ্ধিজীবীরা নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, তাদের জবাব দিবো। 

ভোট চুরি করতে পারবে না দেখেই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নাই, তারা পারবে না। বিএনপি জামায়াত দেশের সর্বনাশ করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যোগ করেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নৌকায় ভোট দিবেন। ভোট দেয়ার মাধ্যমে বিএনপি জামায়াতকে উপযুক্ত জবাব দিবেন। দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit