বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যে কারণে টিকটকে সেরা হলেন তারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View

বিনোদন ডেস্ক : বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। এতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে; যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন- ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ।

‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিন, দুর্গাপূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানান, গত বছর বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা। টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit