বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

জনগনের ভোটে আবারও শেখ হাসিনার নৌকা বিজয়ী হবে: দারা

রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা তার নির্বাচনীএলাকায় এক পথসভায় বক্তব্য কালে বলেন, বাংলাদেশের আপামর জনতার সমর্থনে আবারও বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

(পুঠিয়া-দূর্গাপুর)’র সমস্ত শহর ও গ্রামাঞ্চলের সব এলাকার মানুষের সাথে কথা বলে, তাদের স্বতস্ফুর্ত সমর্থন ও উৎসাহ-উদ্দীপনায় আমিও নিশ্চিত হয়েছি, এই আসনটিকে পুঠিয়া-দূর্গাপুরবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন এবং আমাকে তাদের সেবা করার ও উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেবেন। নৌকা পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ দারা আরও বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই (পুঠিয়া-দূর্গাপুর)’র সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন। নৌকার প্রার্থী আবুল ওয়াদুদ দারা সকল ৩নং বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন।

বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দূর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।

৩১ ডিসেম্বর (রবিবার) পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন হাট, বাজার ও গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ, সভাপতি আলিউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit