বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫০ বসতঘর ভস্মীভূত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের ৫০টি বসতঘর পুড়ে গেছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। 

তিনি জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৫০টির মতো বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়াল খোঁজ নেয়া হচ্ছে। এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে। 

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit