বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

আজ ব্যাংকে লেনদেন বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : আজ ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। 

লেনদেন বন্ধ থাকলেও ব্যাংক হলিডেতে গ্রাহক কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা তুলতে পারবেন। ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে গ্রাহকের সঙ্গে লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয় না। 

এদিন ব্যাংকগুলো বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর দুই দিন ব্যাংক হলিডে থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit