বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

প্রেমিকার গলা কেটে ৬ দিন নিজের বাথরুমে রাখে প্রেমিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সদর উপজেলায় বঁটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর ৬ দিন নিজের বাথরুমের ভেতর লাশ কাপড় দিয়ে ঢেকে রাখে প্রেমিক মিরাজ রহমান (১৯)। একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

গত ২৪ ডিসেম্বর ঝর্ণাকে হত্যা করার ৬ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন প্রেমিক। পরে তার দেওয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

শনিবার বিকালে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটককৃত প্রেমিক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকার স্থানীয় মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া আক্তার ঝর্ণার সঙ্গে মিরাজের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বর্তমান প্রেমিককে বিয়ে করার কথাও দিয়েছিল ঝর্ণা। পরে প্রেমিক জানতে পারে ঝর্ণার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া মেয়েটির খারাপ ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রেমিকের এমন ধারণা থেকে একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মারিয়া আক্তার ঝর্ণাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় প্রেমিক মিরাজকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit