বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ Time View
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সা‌ড়ে চারটায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে। 
এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি, ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।
পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশার শ্রীরামপুর বাজার থেকে তাকে আটক করে। 
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit