বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

নতুন দুই মডেলের স্মার্ট ওয়াচ বিক্রি বন্ধ করছে অ্যাপল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চলতি সপ্তাহের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কেনা যাবে না অ্যাপল ওয়াচের সবশেষ সিরিজ ৯ এবং আল্ট্রা ২। অ্যাপল ওয়াচের সাহায্যে মানুষের রক্তে অক্সিজেনর মাত্রা পরিমাপের প্রযুক্তি নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে এই দুটি সিরিজের বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

চিকিৎসা প্রযুক্তি সংস্থা মাসিমোর দাবি, অ্যাপল যে প্রযুক্তির ব্যবহার করে মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে তা আসলে তাদের প্রযুক্তি। এরই জেরে গেল অক্টোবরে ঘড়িগুলোর আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন, যা যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা।

গণমাধ্যমের খবরে বলা হয়, হোয়াইট হাউসকে এই আদেশ পর্যালোচনা করার জন্য ৬০ দিন সময় দেয়া হয়। অর্থাৎ ২৬ অক্টোবর জারি করা এই আদেশের কারণে ক্রিসমাস পর্যন্ত এ দুটি মডেল বিক্রি করা যেত। কিন্তু স্থানীয় সময় গেল সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে অ্যাপল জানায়, ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের আদেশ মেনে তারা আগামই বিক্রি বন্ধ রাখতে চাইছে।

অপর এক খবরে বলা হয়, অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা নিরীক্ষণ করা এবং তা ব্যবহারকারীকে জানানোর জন্য ব্যবহৃত প্রযুক্তির পরিবর্তন নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক হলে দ্রুতই যুক্তরাষ্ট্রে সিরিজ ৯ এবং আল্ট্রা ২ মডেলের বিক্রয় আবারও শুরু করার জন্য সব পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit