বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মনিরামপুরে বিভিন্ন এলাকায় বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : অসহযোগ আন্দোলন সফলের লক্ষ্যে মঙ্গলবার যশোরের মনিরামপুরে বিভিন্ন এলাকায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরনসহ গণসংযোগ করা হয়। থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা, ডাঙ্গামহিষদীয়াসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়।অপরদিকে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজার, সুন্দলপুরসহ বিভিন্ন স্থানে অনুরূপভাবে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ফারুক হোসেন, ফিরোজ হোসেন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হক লিটন, যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, ফজলুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মিজানুর রহমান, হারুন অর রশিদ, মাসুদ পারভেজ রুবেল, আশরাফুল আলম, সাইফুল ইসলাম,ছাত্রদল নেতা কামরুজ্জামান, রাকিবুজ্জামান, হানিফা হোসেন সহ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit