সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক প্রার্থীর পাঁচজনকে মাস্টার ট্রেইনার হিসাবে তিনশ আসনের প্রায় ১০ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করবেন রিটার্নিং কর্মকর্তারা। 

প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, প্রার্থীর পাঁচজন মাস্টার ট্রেইনারকে আমরা প্রশিক্ষণ দেব। ওই ট্রেইনাররা প্রার্থীর বাকি এজেন্টদের প্রশিক্ষণ দেবেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব পোলিং এজেন্টকে নির্বাচন কমিশন প্রশিক্ষণ দেবে না। এর কারণ হচ্ছে-সবাইকে প্রশিক্ষণ দেওয়া হলে এজেন্টদের নাম আগেই প্রকাশ হয়ে যাবে, এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং দ্বিতীয়ত, প্রশিক্ষণের সঙ্গে আর্থিক সংশ্লেষের বিষয় রয়েছে। 

জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা বা উপজেলায় প্রশিক্ষণ দিতে হবে। ওই প্রশিক্ষণে রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও ইটিআই কর্তৃক মনোনীত ব্যক্তিরা প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন। 

ইটিআই কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৩ হাজার পোলিং এজেন্ট প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এর মধ্যে জাতীয় নির্বাচনে প্রায় ১০ হাজার এবং উপজেলা নির্বাচনে প্রায় ২৩ হাজার এজেন্টকে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit